মোজাফফর স্পিনিংয়ের দাম বেড়েছে ৩৫৫ শতাংশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের শেয়ারবাজারে আজ মঙ্গলবার লেনদেন শুরু হয়েছে মোজাফফর স্পিনিং মিলস লিমিটেডের। প্রথম দিনেই এ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৩৩৫ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ৪০ টাকায় মোজাফফর স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়। দিন শেষে তা বেড়ে দাঁড়ায় ৪৫ দশমিক ৫০ টাকায়। প্রতিষ্ঠানটি আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে বাজার থেকে টাকা উত্তোলন করে। এ হিসাবে প্রথম দিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩৩৫ শতাংশ বা ৩৫ টাকা বেড়েছে। আজ এ প্রতিষ্ঠানের মোট ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী মোজাফফর স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৯ পয়সা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৪ দশমিক ৯৪ টাকা। শেয়ারবাজার থেকে প্রতিষ্ঠানটি ২৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে।