প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (এএফবিএল) কোলা ব্র্যান্ড মোজোর দশম জন্মদিন পালিত হলো পয়লা বৈশাখে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে দুদিনব্যাপী বৈশাখী মেলা ও কনসার্টের আয়োজন করা হয়। মেলায় ঐতিহ্যবাহী দেশি খাবারের স্টল, নানা ধরনের খেলাধুলাসহ বিভিন্ন আয়োজন ছিল। মূল আকর্ষণ ছিল বৈশাখী মেগা কনসার্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শেখ মুহাম্মদ মারুফ হাসান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক শেখ মো. শামীম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।