মোটরসাইকেল প্রদর্শনী ৪ এপ্রিল থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী একটি মোটরসাইকেল প্রদর্শনী আগামী ৪ এপ্রিল শুরু হবে। রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ওয়ালটন প্রথম মোটরবাইক শো’ শীর্ষক এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। জানা গেছে, ওয়ালটনের পাশাপাশি প্রদর্শনীতে দেশ-বিদেশের সব সেরা ব্র্যান্ডের মোটরসাইকেল স্থান পাবে। ফলে ভোক্তারা সহজেই পছন্দমতো নিজের মোটরসাইকেলটি ক্রয় করতে পারবেন। বিজ্ঞপ্তি।