প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জামের মোড়কীকরণ নিয়ে গতকাল শনিবার ঢাকায় তিন দিনের এক কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সহযোগিতায় এশিয়ান প্যাকেজিং ফেডারেশন এই কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, বিদ্যুৎ সমস্যার উন্নতি হলেও গ্যাস সমস্যার কারণে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়ছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া ইডিএফ তহবিলকে দীর্ঘমেয়াদি ঋণে পরিণত করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞপ্তি