মোবাইল ওয়ার্ল্ডের ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয়টি ভিন্ন ব্র্যান্ডের মোবাইল নিয়ে ইউনিয়ন গ্রুপ মোবাইল ওয়ার্ল্ডের যাত্রা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির ও ডায়মন্ড ওয়ালর্ন্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়াল এর উদ্বোধন করেন। এতে পাওয়া যাবে আইফোন, মাইক্রোসফট, নকিয়া, এইচটিসি, ইনটেক্স ও ম্যাক্সিমাস ব্র্যান্ডের মোবাইল। এর ফ্ল্যাগশিপ স্টোরগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, যশোর, খুলনা, রাজশাহী, বরিশাল, দিনাজপুর, হবিগঞ্জ, সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ায়। মোবাইল ওয়ার্ল্ডের ক্রেতারা এখন থেকে ব্যাংকের বিশেষ ইএমআই সুবিধা এবং ইউনিয়ন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের (ডায়মন্ড ওয়ার্ল্ড, ওয়াচেস ওয়ার্ল্ড ও মালয়েশিয়ান এয়ারলাইনস) বিশেষ ছাড়সহ আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত। বিজ্ঞপ্তি।