মোবাইল গেম বিজয়ীদের পুরস্কৃত করল সিম্ফনি

মোবাইল গেম প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করেছে মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি।
২ এপ্রিল সিম্ফনির প্রধান কার্যালয়ে এ প্রতিযোগিতার তিনজন বিজয়ীকে পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি করে এক্সপ্লোরার জেড ফাইভ হ্যান্ডসেট তুলে দেন এডিসন গ্রুপের প্লানিং অ্যান্ড কন্ট্রোলিং বিভাগের প্রধান মো. মাকসুদুর রহমান, হেড অব কাস্টমার সার্ভিস এস. এম. মোর্শেদ-উজ-জামান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস শাহরিয়ার সাত্তার।
সিম্ফনির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিম্ফনি এ বছরের শুরুতে বাজারে আনে তাদের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট এক্সপ্লোরার জেড ফাইভ। এ উপলক্ষে সিম্ফনি ‘মোম্যাজিক বাংলাদেশ’-এর সহায়তায় ‘এজেন্ট জেড ফাইভ’ নামের মোবাইল গেম তৈরি করে এবং এ গেমের ওপর ভিত্তি করে একটি প্রতিযোগিতা আয়োজন করে।
অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন মার্কেটিং বিভাগের প্রধান আশরাফুল হক। এ সময় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জাহিদুল ইসলামসহ এডিসন গ্রুপের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিম্ফনি জানায়, এজেন্ট জেড ফাইভ গেমটি সিম্ফনির নিজস্ব অ্যাপ্লিকেশন স্টোরে সংরক্ষিত আছে, যেখান থেকে স্মার্টফোন ব্যবহারকারীরা বিনা মূল্যে গেমটি ডাউনলোড করতে পারবেন।