মোবাইল ফোনে আর্থিক সেবা দিতে যাত্রা শুরু করল বিকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ফোনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক ফাইন্যান্সিয়াল বা আর্থিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের যাত্রা শুরু হয়েছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, ব্র্যাক ব্যাংক ও বিকাশের চেয়ারম্যান মোহাম্মদ এ. (রুমী) আলী, রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কুয়েনার, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির উপস্থিত ছিলেন।বিকাশের সাহায্যে গ্রাহকেরা টাকা জমা করাসহ বেতন, ঋণ ও স্থানীয় রেমিট্যান্স ইত্যাদি গ্রহণ এবং দেশব্যাপী বিকাশের এজেন্টদের সাহায্যে টাকা উত্তোলন করতে পারবেন। বিজ্ঞপ্তি।