মোবাইল ব্যাংকিং সেবা বিষয়ে কমলিঙ্কের সঙ্গে ইবিএলের চুক্তি
ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কমলিঙ্ক ইনফোটেক লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি সমঝোতা স্মারকে সই করেছে। এই সমঝোতা স্মারকের ফলে ইবিএলকে মোবাইল ব্যাংকিং ও পেমেন্ট গেটওয়ে সেবা উন্নয়নে সহায়তা দেবে কমলিঙ্ক ইনফোটেক।ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ও কমলিঙ্ক ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ এইচ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আমজাদ এইচ খান বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে ইবিএলের গ্রাহকেরা মোবাইল ফোন ও পারসোন্যাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের (পিডিএ) মাধ্যমে সম্পূর্ণ নিরাপদে নগদ টাকা বহন না করেই দেশের যেকোনো প্রান্ত থেকে সব ধরনের কেনাকাটা ও আর্থিক লেনদেন করতে পারবেন। এই ব্যবস্থায় ই-কমার্সের সব সুবিধাই থাকবে।কমলিঙ্ক ইনফোটেক লিমিটেড পিএসটিএন অপারেটর বাংলাফোন লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।