মোবাইল মেলার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২-৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় মোবাইল মেলা। মেলায় দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকিটের সঙ্গে ছিল আকর্ষণীয় র‌্যাফল ড্রর কুপন।গতকাল বুধবার মহাখালীতে অবস্থিত সিটিসেলের প্রধান কার্যালয়ে এই র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে ২০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করেন সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী। বিজয়ীরা হলেন নাসিরুদ্দিন, মো. আজগর আলী, মো. মশিউর রহমান, জনাব সুমন, মো. মিলন মিয়া, তাহসিন রিফায়া, মিজান, ফারুক আহমেদ ভূঁইয়া, সুজন, খন্দকার সাইফুল ইসলাম, আনাস, নাজমা, আনিস, শাম্মি, রানা, মো. মাসুদুর রহমান, মো. আল-আমীন সুমন, নারায়ণ দাস, আসিফ ও ডায়ানা। বিজয়ীরা পুরস্কার হিসেবে পেয়েছেন বিমান টিকিট, সিটিসেল সংযোগসহ বিভিন্ন রকমের হ্যান্ডসেট ও জুম আলট্রা সংযোগসহ মডেম।এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিটিসেল ও সাউথ এশিয়া মোবাইল ফোরামের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সাউথ এশিয়া মোবাইল ফোরাম ও বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন এই মেলার আয়োজন করেছিল। মোবাইল মেলাটির টাইটেল স্পন্সর ছিল সিটিসেল, কো-স্পন্সর ছিল জেডটিই, মাইক্রোম্যাক্স মোবাইল ও হুয়াউই। রেডিও টুডে ও চ্যানেল আই ছিল এই মেলার মিডিয়া পার্টনার। বিজ্ঞপ্তি।