মোবাইল রিচার্জে কমিশন ১০ শতাংশ বাড়ানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মধ্যে মোবাইল রিচার্জ ব্যবসায় কমিশন ১০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী সমিতি।সমিতির এক সভায় গতকাল শনিবার কমিশন বাড়ানোর এই দাবি জানানো হয়। অন্যথায় আগামী বছর থেকে তাঁরা আন্দোলন শুরু করবেন বলে জানিয়েছেন সমিতির নেতারা। রাজধানীর মিরপুরের সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সমিতির সভাপতি আমিনুল ইসলাম বুলু সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম বদরুদ্দোজা, সহসভাপতি আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান, সফিকুর রহমান প্রমুখ।