মোবাইল হ্যান্ডসেট আমদানিতে শুল্ক কমানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের বাজেটে প্রস্তাবিত মোবাইল হ্যান্ডসেটের আমদানি শুল্ক কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন আমদানিকারক সমিতি (বিএমপিআইএ)।
বাজেট-পরবর্তী এক সংবাদ সম্মেলনে মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠনটি এ আহ্বান জানিয়েছে। বিএমপিআইএ বলেছে, বর্তমানে একটি হ্যান্ডসেট আমদানিতে কর, মূল্য সংযোজন কর (মূসক), সারচার্জসহ মোট ২১ দশমিক ৭৫ শতাংশ হারে কর দিতে হয়। এটি কমিয়ে ৫ থেকে ১০ শতাংশের মধ্যে নিয়ে আসতে হবে। ২০১৩-১৪ অর্থবছরে সব মিলিয়ে মুঠোফোন আমদানির ওপর কর ছিল ১০ শতাংশ।
গত শুক্রবার আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বলা হয়, মুঠোফোনের ওপর আরোপিত কর সহনীয় পর্যায়ে নিয়ে এলে সবার কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছানো সহজ হবে। আবার বর্তমানে বাংলাদেশের অন্যতম একটি সম্ভাবনাময় শিল্প হচ্ছে সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন উন্নয়ন। স্মার্টফোনের ব্যবহার না বাড়লে এই শিল্পেরও প্রসার হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএমপিআইএর সভাপতি রুহুল আলম আল মাহবুব, জ্যেষ্ঠ সহসভাপতি রাকিবুল কবীর ও মহাসচিব রেজওয়ানুল হক।