মোবাইলে কথার ওপর উৎসে আয়করের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বা বিদেশে মোবাইল ফোনে কথা বললেই কর দিতে হবে সরকারকে। যৌক্তিক কারণেই তা দিতে হবে বলে মনে করেন অর্থমন্ত্রী।আগামী ২০১২-১৩ অর্থবছরের জন্য দেশীয় মোবাইল বিলের ওপর ২ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব করা হয়।বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘উৎসে কর সংগ্রহের খাত সম্প্রসারণ করতে এবং উৎসে আয়কর সংগ্রহের হার সময়োপযোগী ও যৌক্তিকীকরণের জন্য এই প্রস্তাব করছি।’আগামীবারের বাজেটে পোস্টপেইড মোবাইল ফোন গ্রাহকের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে প্রি-পেইড কার্ড বিক্রি বা রিচার্জের সময় ২ শতাংশ হারে উৎসে আয়কর কর্তনের প্রস্তাব করা হয়েছে।এ ছাড়া আন্তর্জাতিক টেলিফোন কলের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) সার্ভিস থেকে যে মোট অর্থ পাওয়া যায়, তার ওপর ১ শতাংশ হারে উৎসে আয়কর দিতে হবে।তবে এর বাইরে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ইন্টারন্যাশনাল ইন্টারকম এক্সচেঞ্জসহ (আইসিএক্স) অন্যদের ক্ষেত্রে আইজিডব্লিউ কর্তৃক প্রদত্ত অর্থের ওপর উৎসে আয়কর দেওয়ার প্রস্তাব করা হয়েছে ৫ শতাংশ।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবমতে, দেশে বর্তমানে নয় কোটিরও বেশি মোবাইল ফোন গ্রাহক রয়েছেন।