মোশাররফ হোসেন নরসিংদী চেম্বারের নতুন সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসেন। আবদুল্লাহ আল মামুন ও তাজুল ইসলাম যথাক্রমে জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি হয়েছেন। চেম্বার ভবনে গতকাল সোমবার এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম অলিউল্লা।এ ছাড়া নরসিংদী চেম্বারের নতুন কার্যনির্বাহী পর্ষদের নির্বাচিত ১৫ পরিচালক হলেন: আফতাব উদ্দিন ভূইয়া, মোমেন মোল্লা, হানিফ মিয়া, আবু তাহের আবদুল্লাহ, মনিরুজ্জামান, নিজাম উদ্দিন ভূঁইয়া, কাজিম উদ্দিন, সাইফুল ইসলাম, ইলিয়াছ মিয়া, মমিনুর রহমান, তৈয়েবুর রহমান, ওমর ফারুক মিয়া, জাকির হোসেন, মোবারক হোসেন ও শফিকুল ইসলাম।গত শনিবার চেম্বারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোশাররফ-মামুন পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়।