মোসলেহ্ উদ্দীন আহমেদ এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসলেহ্ উদ্দীন আহমেদ
মোসলেহ্ উদ্দীন আহমেদ

মোসলেহ্ উদ্দীন আহমেদ সম্প্রতি এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর চলতি দায়িত্বে নিয়োজিত ছিলেন। মোসলেহ্ উদ্দীন ২০১৫ সালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এনসিসি ব্যাংকে যোগ দেন। এর আগে তিনি যমুনা ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব বিজনেস হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি দি সিটি ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং করপোরেট ডিভিশনের ঢাকা অঞ্চলের প্রধান ছিলেন। বিজ্ঞপ্তি