মোস্তফা গোলাম কুদ্দুস রূপালী ইনস্যুরেন্সের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা গোলাম কুদ্দুস রূপালী ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি তাঁকে কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
গোলাম কুদ্দুস রপ্তানিমুখী সুয়েটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগন গ্রুপের চেয়ারম্যান এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি। বিজ্ঞপ্তি।