মোহাম্মদ সানাউল্লাহ আইসিএসবির প্রথম প্রেসিডেন্ট হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ সানাউল্লাহ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রথম সভাপতি নির্বাচিত হয়েছেন।মো. শহিদ ফারুকী ও এম নাসিমুল হাই যথাক্রমে আইসিএসবির ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হন মনিরুল আলম। সম্প্রতি আইসিএসবির এক কাউন্সিল সভায় তাঁদের ২০১০-২০১৩ সাল মেয়াদে নির্বাচিত করা হয়।মোহাম্মদ সানাউল্লাহ বর্তমানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স) ও কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া মো. শহিদ ফারুকী ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব, এম নাসিমুল হাই একটি গ্রুপের নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব এবং মনিরুল আলম ডাচ্-বাংলা ব্যাংকের কোম্পানি সচিব হিসেবে কর্মরত আছেন। বিজ্ঞপ্তি।