এম এ আহাদ মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সহসভাপতি নির্বাচিত হন মো. কামাল হোসেন ও আবু সুফিয়ান। চেম্বারের বার্ষিক সাধারণ সভায় ২০১২-১৩ সাল মেয়াদি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনবীর রায় মঞ্জু।চেম্বারের নতুন কমিটিতে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আকবর আলী, বকশী মিছবাহ-উর রহমান, হাসিব হোসেন খান, মো. হাবিবুর রহমান চৌধুরী, সৈয়দ মোজাম্মিল আলী, সৈয়দ সলমান আলী, হাসান আহমেদ জাবেদ, সৈয়দ মুনিম আহমদ রিমন, মো. খয়রুজ্জামান শ্যামল, তোফায়েল আহমদ, গাজীউর রহমান, প্রণব পাল, মো. নূরুল ইসলাম এলিট, মো. আতাউর রহমান ও মো. শওকত আলী খান। চেম্বারের সভাপতি এম এ আহাদের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক সভায় অন্যান্যের মধ্যে মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন, চেম্বারের সাবেক সহসভাপতি মো. আকবর আলী, সাবেক পরিচালক মো. ইউসুফ আলী, মুহিবুর রহমান প্রমুখ। বার্ষিক সভায় চেম্বারের পক্ষ থেকে আবদুর রহমান ও মো. বাদশা মিয়াকে সফল উদ্যোক্তা হিসেবে সম্মাননা স্মারক দেওয়া হয়।