মৌলভীবাজার চেম্বারের নির্বাচন ১৩ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১২-১৩ সাল মেয়াদি দ্বিবার্ষিক নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য মোট ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন ।জানা গেছে, সাধারণ সদস্যের ১২টি পদের জন্য ২৭ জন এবং সহযোগী সদস্যের ছয়টি পদের বিপরীতে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৭ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করার দিন। এবারের নির্বাচনে ভোটার ৫২৪ জন। এর আগে ২০০৯ সালের ১৭ ডিসেম্বর চেম্বারের নির্বাচন হয়েছিল।