মৌলভীবাজারে কৃষি ব্যাংকের ৮৩ কোটি টাকার ঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) মৌলভীবাজার অঞ্চলে চলতি ২০১২-১৩ অর্থবছরের এপ্রিল পর্যন্ত ১০ মাসে ৮৩ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। ১৫টি শাখার মাধ্যমে দেওয়া এই ঋণ লক্ষ্যমাত্রার ৮৩ শতাংশ।শ্রীমঙ্গলে সম্প্রতি অনুষ্ঠিত বিকেবির মৌলভীবাজার অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম প্রধান অতিথি এবং সিলেট বিভাগের মহাব্যবস্থাপক সউদ আহমদ, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ টি এম আনিসুর রহমান ও বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র বর্মণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের মৌলভীবাজার অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক গোকুল চন্দ্র রায় সভাপতিত্ব করেন।মো. আব্দুস সালাম শস্য, মৎস্য প্রাণিসম্পদসহ সব খাতে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ঋণ প্রদানের জন্য শাখা ব্যবস্থাপকদের নির্দেশ দেন।