মৌলভীবাজারে চেম্বারের সঙ্গে সোনালী ব্যাংকের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের মৌলভীবাজারের বৈদেশিক বাণিজ্যিক শাখা স্থানীয় চেম্বারের সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে। সভায় আমদানি-রপ্তানিকারকদের সোনালী ব্যাংকের মৌলভীবাজার বৈদেশিক শাখায় ঋণপত্র (এলসি) খোলার আহ্বান জানানো হয়।সোনালী ব্যাংকের মৌলভীবাজার বৈদেশিক শাখার সহকারী মহাব্যবস্থাপক বিজয় কৃষ্ণ সাহার সভাপতিত্বে শহরের একটি রেস্তোরাঁয় গত বৃহস্পতিবার এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের সিলেট বিভাগীয় মহাব্যবস্থাপক নুরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি ও সহকারী মহাব্যবস্থাপক মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, অতীতে সোনালী ব্যাংকের মৌলভীবাজার বৈদেশিক বাণিজ্যিক শাখায় প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না পাওয়ায় ব্যবসায়ীরা সিলেট থেকে এলসি খুলে আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালনা করতেন। কিন্তু বর্তমানে এই শাখায় এলসি খোলার সব ব্যবস্থা রয়েছে।এদিকে ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে ব্যবসায়ীরা বলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী সুযোগ-সুবিধা দেওয়া হলে তাঁরা সোনালী ব্যাংকের মৌলভীবাজার বৈদেশিক বাণিজ্যিক শাখার মাধ্যমে এলসি খুলবেন।