মৌলভীবাজারে দুই সপ্তাহব্যাপী তাঁত ও বস্ত্রমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে ১৫ দিনব্যাপী তাঁত ও বস্ত্রমেলা শুরু হয়েছে। এতে ১২০টি স্টল রয়েছে।স্থানীয় কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠে গত শনিবার এ মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দেওয়ান ফরিদ গাজী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর ও রাজনগর আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী।ব্রাইট মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এ মেলার আয়োজন করেছে।এদিকে কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ূব আলী প্রথম আলোকে জানান, লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হয় বলে স্কুলের মাঠ মেলার জন্য অনুমোদন না দিতে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়েছে। কিন্তু এ চিঠি পাওয়ার আগেই মেলা শুরু হয়েছে।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব শাহীন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি আসার আগেই অনুমোদন দেওয়া হয়েছিল। মন্ত্রী মহোদয় আসবেন, তাই ১৫ দিনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।’১৩ জানুয়ারি পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মেলাটি উদ্বোধন করার কথা ছিল।এদিকে মৌলভীবাজার চেম্বারের নেতারাও অভিযোগ করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী চেম্বারের অনুমোদন নিতে হয়। চেম্বার থেকে মেলার অনুমোদনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।ব্রাইট মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ রোমান আহমদ প্রথম আলোকে জানান, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এক মাসের অনুমতি দিলেও স্থানীয় কর্তৃপক্ষ ১৫ দিনের অনুমোদন দিয়েছে। এ ছাড়া চেম্বারের কাছে আবেদন করা হয়েছে ।