মৌলভীবাজারে বিকেবির ৪১ কোটি ৩১ লাখ টাকার কৃষিঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) চলতি ২০০৯-১০ অর্থবছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত মৌলভীবাজার জেলায় ৪১ কোটি ৩১ লাখ টাকার কৃষিঋণ বিতরণ করেছে। ব্যাংকের ১৫টি শাখার মাধ্যমে এ ঋণ বিতরণ করা হয়।একই সময় বিকেবি মৌলভীবাজারে খেলাপি ঋণ আদায় করেছে আট কোটি ৪৬ লাখ টাকা।মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন (লেবার হাউস) মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত বিকেবির মৌলভীবাজার অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের এক পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়।এতে প্রধান অতিথি ছিলেন বিকেবির সিলেট বিভাগের মহাব্যবস্থাপক নিতাই চাঁদ দাস। মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক মো. সহিদুল ইসলাম ও মৌলভীবাজার অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. ছোলায়মান।মো. আনোয়ার হোসেন জানান, চলতি অর্থবছর বিকেবির ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৮৩ কোটি ৭০ লাখ টাকা। এ পর্যন্ত লক্ষ্যমাত্রার প্রায় ৫০ শতাংশ অর্জিত হয়েছে। খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩২ কোটি ১৯ লাখ। এর মধ্যে আদায় হয়েছে প্রায় ২৬ শতাংশ।