মৌলভীবাজারে শাখা খুলেছে আড়ং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের একাদশতম শাখা খোলা হয়েছে মৌলভীবাজার জেলার সাইফুর রহমান রোডের চৌমনায়।সাবেক পররাষ্ট্রসচিব ও ব্র্যাকের পরিচালনা পর্ষদের সদস্য ফারুক এ চৌধুরী গত শনিবার শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আড়ং ও ব্র্যাকের পরিচালক তামারা আবেদসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ক্রেতাদের কেনাকাটা উপভোগ্য করে তুলতে আড়ংয়ের মৌলভীবাজার শাখাটিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। বিজ্ঞপ্তি।