মৌলভীবাজারে সোনালী ব্যাংকের পাঁচটি শাখার ক্ষুদ্রঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংকের মৌলভীবাজার সদর উপজেলার পাঁচটি শাখা গতকাল বুধবার যৌথভাবে গ্রামীণ ক্ষুদ্রঋণ প্রকল্পের আওতায় প্রায় ৪০ লাখ টাকার ঋণ বিতরণ করেছে। সোনালী ব্যাংকের সদর উপজেলা শাখা, বৈদেশিক বাণিজ্য শাখা, কামালপুর বাজার শাখা, সরকার বাজার শাখা ও মৌলভীবাজার প্রধান শাখা যৌথভাবে ৫০ জনের মধ্যে এই ঋণ বিতরণ করে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আতাউর রহমান প্রধান ও সিলেট কার্যালয়ের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খালিক মেহেদী হাসান।