মৌলভীবাজারের জুড়ীতে এনসিসি ব্যাংকের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দিন থেকেই অনলাইন-সুবিধা নিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এনসিসি ব্যাংক লিমিটেডের ৮৮তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম প্রধান অতিথি হিসেবে রোববার আনুষ্ঠানিকভাবে এই শাখার কার্যক্রম উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক খায়রুল আলম চাকলাদার ও জুড়ী উপজেলার চেয়ারম্যান এম এ মুমীত আসুক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি এম এ মোহাইমিন সালেহ, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও উপব্যবস্থাপনা পরিচালক টি এম ফারুক চৌধুরী উপস্থিত ছিলেন।