মৌসুমে কৃষিপণ্যের আমদানি বন্ধের দাবি কৃষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেঁয়াজ, আলুসহ বিভিন্ন ধরনের কৃষিপণ্যের ফলন ওঠার এক মাস আগেই সরকারিভাবে ওই পণ্যের লাভজনক মূল্য নির্ধারণের দাবি জানিয়েছে কৃষকদের ছয়টি সংগঠন। তারা মৌসুমি ফসল তোলার সময় সেই পণ্যের আমদানি বন্ধ রাখারও দাবি জানিয়েছে।বাংলাদেশ কৃষক সমিতি, জাতীয় কৃষক জোট, বাংলাদেশ কৃষক ফেডারেশন, বাংলাদেশ কৃষক সভা, সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ ভূমিহীন সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বক্তব্য উঠে আসে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনগুলোর নেতা সুবল সরকার, মোর্শেদ আলী, আনোয়ারুল ইসলাম, শাহজাহান কবির, হারুন অর রশীদ প্রমুখ। এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎপাদন খরচ বাদ দিয়ে এক বস্তা আলু সংরক্ষণের জন্য হিমাগারের মালিককে দিতে হয় ২৭৫ টাকা। কিন্তু বাজারে এনে কৃষক তা বিক্রি করছেন ১২০ টাকায়। প্রায় একই অবস্থা সবজি, রসুন, হলুদ ও আদাচাষিদের।