ম্যাক এন্টারপ্রাইজকে এসইসির শোকজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওভার দ্য কাউন্টার মার্কেট বা ওটিসিতে থাকা ম্যাক এন্টারপ্রাইজ লিমিটেডকে শোকজ কাম শুনানি নোটিশ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।ডিএসইর ওয়েবসাইটে আজ মঙ্গলবার প্রকাশিত সংবাদে বলা হয়, কোম্পানিটি গত ৩১ মার্চ শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী নির্দিষ্ট সময়ের মধ্যে এসইসিতে জমা না দেওয়ায় এই শোকজ করা হয়।নির্ধারিত সময়ে আর্থিক বিবরণী জমা না দেওয়ায় ম্যাক এন্টারপ্রাইজ লিমিটেড, প্রতিষ্ঠানটির পরিচালকদের, ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানিসচিবকে শুনানির জন্য এসইসিতে তলব করা হয়েছে।