ম্যাক এন্টারপ্রাইজেসের এমডিকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাক এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ কাশেমকে এক লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এই জরিমানা করা হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানটি ওভার দ্য কাউন্টার বা ওটিসি বাজারে তালিকাভুক্ত রয়েছে।২০১০ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিক হিসাব বিবরণী যথাসময়ে এসইসিতে জমা না দেওয়ায় এই জরিমানা করা হয় বলে ওই আদেশে বলা হয়।এসইসির আদেশে আরও বলা হয়, ম্যাক এন্টারপ্রাইজেস লিমিটেড ২০১০ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিক হিসাব বিবরণী সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন রুলস, ১৯৮৭-এর রুল ১৩, মোতাবেক প্রস্তুতপূর্বক সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ ও শেয়ারহোল্ডারদের কাছে সর্বশেষ ২০১১ সালের ৩১ জানুয়ারির মধ্যে দাখিল করতে বাধ্য, যা পরিপালনে ওই ইস্যুয়ার ব্যর্থ হয়েছে।এসইসির বিবেচনায় সিকিউরিটিজ আইন ও বিধিবিধান পরিপালনে ব্যর্থতার জন্য পুঁজিবাজারের শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জনস্বার্থে আলোচ্য ইস্যুয়ারের পরিচালকদের প্রত্যেককে জরিমানা করা প্রয়োজন ও সমীচীন। তাই এসইসি নিজস্ব ক্ষমতাবলে ম্যাক এন্টারপ্রাইজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাশেমকে এক লাখ টাকা জরিমানা ধার্য করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে এই টাকা ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন’-এর অনুকূলে কমিশনে জমা দিতে হবে।আদেশে আরও উল্লেখ করা হয়, এই আদেশ জারির পর ওই আর্থিক হিসাব বিবরণী কমিশন ও স্টক এক্সচেঞ্জে জমা দিতে ব্যর্থ হলে বা ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য এম এ কাশেমকে ১০ হাজার টাকা হারে অতিরিক্ত জরিমানা দিতে হবে।