ম্যাকসন্স স্পিনিংয়ের ২০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের পঞ্চম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে।সভায় ২০০৮-২০০৯ আর্থিক বছরের জন্য লভ্যাংশ হিসেবে ২০ শতাংশ বোনাস শেয়ার (প্রতি ৫০০ শেয়ারের বিপরীতে ১০০টি শেয়ার) ঘোষণা করা হয়।ঢাকার গুলশানের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আবদুল আলী। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী খোকনসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, ২০০৮-০৯ আর্থিক বছরে কোম্পানির কর-পূর্ব মুনাফা ছিল ১১ কোটি ৫৬ লাখ টাকা, যা থেকে খরচ বাদ দিয়ে কর-পরবর্তী প্রকৃত মুনাফা দাঁড়িয়েছে সাত কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে দুই টাকা ৬৫ পয়সা। বছর শেষে কোম্পানির স্থায়ী সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২৪ কোটি ৬৪ লাখ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫৩ টাকা। উল্লিখিত সময়ে কোম্পানির মোট বিক্রির পরিমাণ ছিল ৯৩ কোটি ৪৩ লাখ টাকা। বিজ্ঞপ্তি।