প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোমল পানীয় ম্যাক্স কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। গত শনিবার রাজধানীর একটি হোটেলে এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন অনন্ত, বর্ষা ও ম্যাক্স কোলার চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব। চুক্তির আওতায় এই তারকা দম্পতি আগামী এক বছর ম্যাক্স কোলার বিভিন্ন প্রচারকাজে অংশ নেবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ম্যাক্স কোলার হেড অব মার্কেটিং অরুণাংসু ঘোষ, ক্যাটাগরি ম্যানেজার নুরুল আফসারসহ ম্যাক্স কোলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।