ম্যারিকোর চেয়ারম্যান মারিওয়ালা আজ ঢাকা আসছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারিকো গ্রুপের চেয়ারম্যান ও ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হার্ষ মারিওয়ালা চার দিনের সফরে আজ শুক্রবার ঢাকা আসছেন।সফরকালে হার্ষ মারিওয়ালা ভারতীয় শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের নেতৃত্ব দেবেন। তিনি এফবিসিসিআই ও সার্ক চেম্বারের সভাপতিসহ মন্ত্রী পর্যায়ে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।হার্ষ মারিওয়ালা ২০০৯ সালে ‘ইয়াং এন্ট্রেপ্রেনিয়র অব দি নিউ ইয়ার’ হিসেবে ভূষিত হন। এ ছাড়াও হার্ষ মারিওয়ালার নেতৃত্বে ম্যারিকো বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার অর্জন করে। বর্তমানে বিশ্বের ২৪টিরও বেশি দেশে ম্যারিকোর ব্যবসা রয়েছে, যার আয় বর্তমানে ৬০ কোটি ডলারেরও বেশি। বিজ্ঞপ্তি।