ম্যারিকোর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম শীর্ষ প্রসাধন সামগ্রী প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা ১৯ আগস্ট রাজধানীর র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়।

এতে চূড়ান্ত ৫০ শতাংশ নগদ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।এর আগে ঘোষণা করা করা হয় অক্টোবর ২০১২ সালের ১০০ শতাংশ নগদ ডিভিডেন্ড।৩১ মার্চ ২০১৩ সালে প্রতিষ্ঠানটির মোট নগদ ডিভিডেন্ডের পরিমাণ ১৫০ শতাংশ।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যারিকো লিমিটেডের প্রধান নির্বাহী সওগাতা গুপ্তা। ম্যারিকো ইন্টারন্যাশনালের ব্যবসাপ্রধান বি শ্রীধর এবং এমবিএলের ব্যবস্থাপনা পরিচালক  আদিত্য সোমও এতে উপস্থিত ছিলেন। দুই স্বতন্ত্র পরিচালক গোলাম মোস্তফা, রূপালী চৌধুরীসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগীয় পরিচালক ও কর্মকর্তারা। বিপুলসংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে সব প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

নিজের বক্তব্যে সওগাতা গুপ্তা সবাইকে অভিনন্দন জানান। তিনি জানান, কোম্পানির দক্ষ ব্যয়-ব্যবস্থাপনা ও ধারাবাহিক ১.৪ শতাংশ আয় বৃদ্ধির ফলে কোম্পানির কর-পরবর্তী নেট মুনাফা ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি টাকা। ২০১১-১২ অর্থবছরের ইপিএস ১৭ টাকা থেকে বেড়ে ২০১২-১৩ অর্থবছরে ২৭.৫৩ টাকা হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের বিপুল সম্ভাবনাময় ভোক্তাগোষ্ঠীকে আকৃষ্ট করতে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সম্পূর্ণ প্রস্তুত।

এই বছরে কোম্পানির ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাসুট ব্র্যান্ডেড নারিকেল তেল বাজারে শীর্ষস্থান অক্ষুণ্ন রাখতে সক্ষম হয়েছে। অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডগুলোও- প্যারাসুট অ্যাডভান্সড, প্যারাসুট বেলীফুল, হেয়ারকোড এবং নীহার প্রত্যাশানুযায়ী ভালো করছে। বর্তমানে প্রতি দুজনে একজন বাংলাদেশি ম্যারিকোর পণ্য ব্যবহার করছে।

গত অর্থবছরে কোম্পানি আয়কর, মূসক ও শুল্ক আকারে সরকারি কোষাগারে ১৫০ কোটি টাকা জমা করেছে। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকউন্টস বাংলাদেশ (আইসিএমএবি) ম্যারিকো বাংলাদেশ লিমিটেডকে বাংলাদেশের দ্বিতীয় শ্রেষ্ঠ বহুজাতিক কোম্পানি হিসেবে পুরস্কৃত করেছে।