মৎস্য অধিদপ্তর-বিএসএফএফের মধ্যে সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশনের (বিএসএফএফ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অ্যাকুয়াকালচার খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার এ স্মারক স্বাক্ষরিত হয়। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ এবং বিএসএফএফের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সাবেক মহাপরিচালক ও ব্র্যাকের সরকার ও উন্নয়ন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমান, পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী তাসলিম, বিএসএফএফ বোর্ড সদস্য মাহমুদুল করিম, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক গোলজার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।