মৎস্য চাষে ব্যাংকের ঋণ পাওয়া কঠিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কয়েক বছর ধরে মৎস্য চাষে ব্যাপক উন্নতি সাধিত হলেও এ খাতের উন্নয়নে এখনো একটি বড় বাধা হয়ে আছে ব্যাংকের ঋণ পাওয়া।ইউএসএআইডি-প্রাইসের উদ্যোগে গত সোমবার ময়মনসিংহের আসপাডা ট্রেইনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘মাছচাষিদের ঋণপ্রাপ্তি’ শীর্ষক এক কর্মশালায় এ কথা বলা হয়।কর্মশালায় বলা হয়, মাছ ও চিংড়ি চাষ এবং বাজারজাতকরণের সঙ্গে যাঁরা সরাসরি জড়িত, তাঁরা প্রায়ই অভিযোগ করেন যে ব্যাংক থেকে মাছ চাষসংশ্লিষ্ট ব্যবসায়ের জন্য ঋণ পাওয়া বেশ কষ্টকর।কর্মশালায় অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ মাহফুজুর রহমান, প্রাইস প্রজেক্টের ডেপুটি চিফ অব পার্টি বানি আমিন, অ্যাকোয়াকালচার টিম লিডার ড. আবুল হোসেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মৎস্যচাষি ও উদ্যোক্তা এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ব্যাংকের প্রতিনিধিরা কৃষি তথা মৎস্য খাতে সরকারি অগ্রাধিকারপ্রাপ্ত নীতিমালার আলোকে ঋণ দেওয়ার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।