প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিটল এগ্রো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধন করেছেন নিটল মটরসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির আহমেদ এবং এসকর্টস এগ্রি মেশিনারিজের (ইন্ডিয়া) আই বি হেড রাজিভ ওয়াহী। সম্প্রতি কুমিল্লার ময়নামতিতে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে আয়োজকেরা বলেন, এটি দেশের কৃষিক্ষেত্রে দক্ষ জনবল তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। সেই সঙ্গে কৃষির সঙ্গে জড়িত ব্যক্তিরাও এর মাধ্যমে উপকৃত হবেন। বিজ্ঞপ্তি।