ময়মনসিংহ অঞ্চলে তুলার চাষ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর ময়মনসিংহ জেলায় তুলার চাষ বেড়েছে। এই অঞ্চলে এবার এক হাজার ৫৫৪ হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে। তা থেকে তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯৪৩ বেল। প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান এ সম্পর্কে বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে চাহিদা বৃদ্ধি পাওয়ায় বৃহত্তর ময়মনসিংহ জেলার কৃষকেরা লাভজনক ফসল হিসেবে অধিক হারে তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছেন।’তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বোর্ডের পক্ষ থেকে তুলাচাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান ও উপকরণ সরবরাহ করা হয়েছে। এই সহায়তা ফলন বৃদ্ধিতে সহায়ক হবে বলে তাঁরা আশা করছেন।চাষিরা জানান, আবহাওয়া অনুকূল থাকায় বেশি জমিতে তুলা চাষ করেছেন। প্রতি হেক্টর জমিতে তুলা চাষে এবার খরচ পড়েছে ৬০ হাজার থেকে ৭৫ হাজার টাকা। ফলন ভালো হলে প্রতি হেক্টরে উৎপাদিত তুলা দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যাবে বলে তাঁরা আশা করছেন।