ময়মনসিংহে আইআর বাল্বের পরিবেশক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ অফিসময়মনসিংহে আইআর বাল্ব কোম্পানি লিমিটেডের পরিবেশক সম্মেলন-২০১০ সম্প্রতি শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহীম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশক ও ডিলারদের হাতে পুরস্কার তুলে দেন।সম্মেলনের উদ্বোধন করেন কোম্পানির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক এম এ কাসেম। এতে বক্তব্য দেন কোম্পানির ঊর্ধ্বতন বিক্রয় ব্যবস্থাপক মো. মিজানুর রহমান, সহকারী ব্যবস্থাপক কামরুজ্জামান, বিক্রয় উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ফুলপুরের পরিবেশক আল মামুন প্রমুখ।