ময়মনসিংহে এনসিসি ব্যাংকের ৬৯তম শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন থেকেই অনলাইনের সুবিধা নিয়ে ময়মনসিংহে এনসিসি ব্যাংক লিমিটেডের ৬৯তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান অতিথি হিসেবে গতকাল বৃহস্পতিবার শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ এম হারুনুর রশীদ, পরিচালক নূরুন নেওয়াজ ও উদ্যোক্তা এম এ কাশেম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরসভার মেয়র একরামুল হক, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এম এ মান্নান, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদসহ ঊর্ধ্বতন নির্বাহী এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।