ময়মনসিংহে যমুনা ব্যাংকের ৬২তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের স্বদেশী বাজারে যমুনা ব্যাংক লিমিটেডের ৬২তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ নূর মোহাম্মদ নতুন শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান, ময়মনসিংহ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ইকরামুল হক, ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফারুকুজ্জামান, কারিতাসের আঞ্চলিক ব্যবস্থাপক থিওফিল নকরেক ও ব্যবসায়ী মুশফিকুর রহমান বক্তব্য দেন।