ময়মনসিংহে রানার অটোমোবাইলসের পরিবেশক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানার অটোমোবাইলস লিমিটেডের ময়মনসিংহ জোনের ত্রৈমাসিক পরিবেশক সম্মেলন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে।শহরের একটি হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন রানার গ্রুপ অব কোম্পানিজের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান, পরিচালক সোহরাবউদ্দীন আহাম্মেদ, সহ-মহাব্যবস্থাপক (বিক্রয়) মামুনুর রশীদ ও ব্যবস্থাপক মীর হাসনাত আজম।এ ছাড়া সম্মেলনে কোম্পানির সহব্যবস্থাপক সৈয়দ রাফিউল ইসলাম, ঊর্ধ্বতন বিক্রয় নির্বাহী মো. রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা এবং অর্ধশতাধিক পরিবেশক ও শো-রুমের ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।সম্মেলনে এক মাসের মধ্যে ১৩৫সিসির নতুন মডেলের একটি মোটরসাইকেল বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়।