ময়মনসিংহে রানার অটোমোবাইলসের পরিবেশক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানার অটোমোবাইলস লিমিটেডের ময়মনসিংহ জোনের ত্রৈমাসিক পরিবেশক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।ময়মনসিংহ শহরের একটি হোটেলে সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন রানার গ্রুপ অব কোম্পানিজের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, রানার অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিকুজ্জামান, পরিচালক (সার্ভিস) সোহরাব উদ্দীন আহাম্মেদ, সহকারী বিক্রয় মহাব্যবস্থাপক মামুনুর রশীদ ও ব্যবস্থাপক মীর হাসনাথ আজম।এ ছাড়া কোম্পানির সহব্যবস্থাপক সৈয়দ রাফিউল ইসলাম, ঊর্ধ্বতন বিক্রয় নির্বাহী মো. রফিকুল ইসলাম, ডিলার মোখলেছুর রহমান ও মো. আনিছুর রহমান এবং অর্ধশতাধিক পরিবেশক ও শোরুমের ব্যবস্থাপক সম্মেলনে উপস্থিত ছিলেন।সম্মেলনে শিগগির একটি ১৫০ সিসিসহ দুটি নতুন মডেলের মোটরসাইকেল বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়। এতে কোম্পানির গত তিন মাসের কার্যক্রম তুলে ধরা হয়।