প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের বড়বাজারের সাবিত শরীফ ভবনে ১০ মার্চ লংকাবাংলা ফাইন্যান্সের ময়মনসিংহ শাখার উদ্বোধন করা হয়েছে। লংকাবাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী শাখাটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার, হেড অব রিটেইল ফাইন্যান্স খোরশেদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও এলাকার বিশিষ্টজনেরা। বিজ্ঞপ্তি।