ময়মনসিংহে সিঙ্গার ফার্নিচার ফ্যামিলি ফেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘সিঙ্গার ফার্নিচার ফ্যামিলি ফেয়ার—ফার্নিচার ও ফ্যামিলি ফেস্টিভ্যাল’। ময়মনসিংহ সার্কিট হাউস-সংলগ্ন জেলা জিমনেসিয়ামে প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেলা। এতে সিঙ্গার ফার্নিচারের মূল্যহ্রাস, ওয়ারেন্টি ও কিস্তি-সুবিধা ছাড়াও থাকছে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গৃহিণীদের জন্য কিচেন অ্যাপ্লায়েন্সের ব্যবহারিক প্রশিক্ষণ। বিজ্ঞপ্তি।