ময়মনসিংহে সিটিসেলের জুম আলট্রা সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে সিটিসেলের ইন্টারনেট সেবা জুম আলট্রা চালু করা হয়েছে।এ উপলক্ষে শহরের জুবলিঘাট এলাকায় গত মঙ্গলবার সিটিসেলের বেইজ মার্কেটিং অফিসে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।ময়মনসিংহে সিটিসেলের পরিবেশক মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিসেলের ঢাকা নর্থ-এর বিক্রয় উপমহাব্যবস্থাপক শাকিল ইরশাদ ও এরিয়া সেলস ম্যানেজার ইবনে যায়ের ভাস্কর। সভায় জানানো হয়, এ সেবা ব্যবহারকারীরা আগামী দুই মাস পর্যন্ত ৫০ শতাংশ ছাড় পাবেন।