প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাংয়ের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার স্যামসাংয়ের কর্মকর্তাসহ সুধীজনের উপস্থিতিতে ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করেন। শহরের ধোপাখোলা এলাকার ২৮ নম্বর সেহড়ায় শোরুমটি অবস্থিত। এটি ময়মনসিংহের প্রথম স্যামসাংয়ের পূর্ণাঙ্গ শোরুম। এর আগে ময়মনসিংহে স্যামসাংয়ের কেবল মুঠোফোন শোরুম ছিল। এতে স্যামসাংয়ের তৈরি টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিনসহ যাবতীয় ইলেকট্রনিক সামগ্রী ও মুঠোফোন কিনতে পারবেন ক্রেতারা। ময়মনসিংহ অফিস