ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কৃষি ব্যাংকের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলবাড়ীয়ার শুশুতি বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের ৯৬৫তম শাখা গত বুধবার চালু করা হয়েছে। স্থানীয় সাংসদ মো. মোসলেম উদ্দিন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।ব্যাংকের ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাইনুল হক বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের (দক্ষিণ) মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন মিয়া, বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ফরিদুর রহমান চৌধুরী, ময়মনসিংহের (উত্তর) আঞ্চলিক ব্যবস্থাপক মো. হযরত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।