যমুনা অয়েলের আট কর্মকর্তাকে এসইসির জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি যমুনা অয়েলের চেয়ারম্যানসহ আট কর্মকর্তাকে এক লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।যাঁদের জরিমানা করা হয়েছে তাঁরা হলেন: যমুনা অয়েলের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, পরিচালক সৈয়দ মনজুরুল ইসলাম, মোহাম্মদ আমিনুর রহমান, আনোয়ারুল করিম, মো. আশরাফ আলী খান, সৈয়দ মো. মতলুবুর রহমান, কে এম হাসান কবির আরিফ ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।আজ রোববার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিক হিসাব বিবরণী এ বছরের জানুয়ারি মাসের মধ্যে এসইসিতে জমা না দেওয়ায় এই জরিমানা করা হয়েছে।