প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্ব হার্ট দিবস’ সামনে রেখে যমুনা ফিউচার পার্কের সেন্ট্রাল অ্যাট্রিয়ামে তিন দিনব্যাপী একটি সচেতনতামূলক স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি শেষ হয়েছে গত শনিবার। অ্যাপোলো হাসপাতাল, ঢাকার উদ্যোগে যমুনা ফিউচার পার্ক এবং রেনাটা লিমিটেডের সৌজন্যে এতে বিনা মূল্যে বিশেষজ্ঞ মেডিকেল ও ডায়েট কাউন্সেলিং করা হয়। এ ছাড়া উচ্চতা, ওজন, রক্তচাপ ও পালস মাপা হয়। অনুষ্ঠানে সাশ্রয়ী মূল্যে শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য হার্ট চেকের একটি বিশেষ প্যাকেজ চালু করা হয়েছে, এটি চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞপ্তি।