প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার মধ্যে করপোরেট-বিষয়ক একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার জেমস পি ম্যাকডোনাল্ড নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দীন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ চুক্তির আওতায় যমুনা ব্যাংকের আন্তর্জাতিক ক্রেডিট কার্ডধারীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ সুবিধা ভোগ করতে পারবেন। বিজ্ঞপ্তি।