প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুসন্ধানের জন্য ডেটাবেইস ব্যবহারে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যমুনা ব্যাংক লিমিটেড এবং নির্বাচন কমিশন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সাইফুদ্দীন আহমেদ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) সৈয়দ মোহাম্মদ মুসা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এবং নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন। বিজ্ঞপ্তি।